1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল

ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১৮ বার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারীতে অবস্থিত ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক-এর সভাপতিত্বে এবং একাডেমিক ইনচার্জ সুমাইয়া আক্তার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক আগা আজিজুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএস)-এর চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, গ্রিন পিস বাংলাদেশ-এর চেয়ারম্যান এম. মামুন মোল্লা, সামাজিক সংগঠন সত্যের কাফেলা-এর সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ নাজিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন এবং প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য গাজী মোহাম্মদ মোরসালিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ওমর ফারুক বলেন, “পরিবেশ শুধু গাছপালা, নদী-নালা কিংবা প্রাণীকুলের সমষ্টি নয়; এটি আমাদের জীবন ও অস্তিত্বের ভিত্তি। ইসলাম পরিবেশ সংরক্ষণকে শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করেছে।”

তিনি আরও বলেন, “প্রকৃতি আল্লাহর এক মহান নিয়ামত। গাছ কাটা নয়, গাছ লাগানো; ময়লা ফেলা নয়, পরিষ্কার রাখা; অপচয় নয়, সংযম—এগুলোই একজন আদর্শ মুসলমানের পরিচয়।”

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত সবাই পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শপথ গ্রহণ করেন—

“একটি গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো; প্রকৃতিকে ভালোবাসবো, আল্লাহর সৃষ্টি সংরক্ষণ করবো।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net