1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে লকডাউনের মধ্যেই হর্টিকালচার সেন্টারে চলছে দুইদিন ব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

রামগড়ে লকডাউনের মধ্যেই হর্টিকালচার সেন্টারে চলছে দুইদিন ব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৮৫ বার

জেলার রামগড়ে করোনার ভয়াবহ পরিস্থিতিতে সরকারীভাবে চলা লকডাউনের মধ্যেই চলছে উদ্যোক্তা প্রশিক্ষন। রামগড় হর্টিকালচার সেন্টার সরকারী নির্দেশনা লকডাউন অমান্য করে ৩০জন প্রশিক্ষনার্থীদের নিয়ে চালিয়ে যাচ্ছে প্রশিক্ষন।

কোনরকম শারীরিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্যবিধি না মেনেই বছরব্যাপি ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প খামারবাড়ি ঢাকার অর্থায়নে মহিলা কৃষি উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষনের আয়োজন করেছে রামগড় হর্টিকালচার সেন্টার।

বৃহস্পতিবার দুপুরে হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায় প্রশিক্ষনের দ্বিতীয় দিনের কার্যক্রম ও সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সেন্টারটির উপ-পরিচালক মো: মিজানুর রহমান।

প্রশিক্ষনে আগত কয়কজন মহিলা প্রশিক্ষণার্থী জানান, লকডাউনের মধ্যেই প্রশিক্ষন চলায় আসা যাওয়ায় অনেক বিড়ম্ভনায় পড়তে হয়েছে তাদের। রাস্তায় গাড়ী না থাকায় অনেককে হেটেই প্রশিক্ষনে উপস্থিত হতে হয়েছে। লকডাউনে প্রশিক্ষন না হলে তাদের জন্য ভাল হত বলেও জানান তারা। লকডাউনের মধ্যেই সরকারী একটি প্রতিষ্ঠানের আয়োজনে প্রশিক্ষন কার্যক্রম চলায় সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে মনে করছেন সাধারন মানুষ।

এদিকে প্রশিক্ষণ চলাকালীন সময়ের ছবি তুলতে গেলে প্রশিক্ষণ চলাকালীন ভিতরে প্রবেশ নিষেধ জানিয়ে সাংবাদিকদের অসহযোগিতাও করেন সেন্টারটির কর্মকর্তারা।

রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমানের কাছে লকডাউনে প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net