ঢাকা   ১২:৩৭:২৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লকডাউনে বিধি মেনে দোকান খোলার অনুমতি দাবী চট্টগ্রামে ব্যবসায়ী নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৩১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মার্কেট খোলার বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না দিলে ২১ এপ্রিলের পর লকডাউন মানবে না ব্যবসায়ীরা। গতকাল বিকেল ৫টায় তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় টেরীবাজার, বিপনী বিতানসহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।

তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আবু তালেব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, একটাই দাবি, চাপিয়ে দেওয়া লকডাউন প্রত্যাহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার সুযোগ দিতে হবে। যদি কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য সেক্টর শর্ত সাপেক্ষে খোলা রাখা যায়, তাহলে ব্যবসায়ীরা কেনো দোকান খোলা রাখতে পারবে না?”

তারা বলেন- গত এক বছরে ব্যবসায়ীরা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

এ সময় উপস্থিত ছিলেন- টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর, বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ছগির আহমদ, আর এস রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ছগীর মো. মানিক, তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম উদ্দিন, বজলুর রহমান, জাফর ইকবাল, মো. হানিফ, আরিফ উদ্দিন, মো. এমরান, নাসির উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি