1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে শিক্ষকের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মাষ্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন 

সীতাকুণ্ডে শিক্ষকের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ এনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩০৮ বার

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগীগন।
উভয় পক্ষই আলাদা আলাদা সংবাদ সম্মেলনে বিরোধীয় ভূমি নিজেদের নিয়ন্ত্রনাধীন,বৈধ দলিলপত্র এবং বিরোধ সংক্রান্ত আদালতে নিজেদের দায়ের করা পাল্টাপাল্টি মামলা থাকার দাবি করেন। উপজেলার দক্ষিণ রহমতনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষন চন্দ্র দে গত বুধবার সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিরোধীয় ভূমি নিজেদের নামজারী খতিয়ান সৃজনসহ ভোগ-দখলে থাকার দাবী করেন। লক্ষন চন্দ্র দে প্রতিপক্ষগণের বিরুদ্ধে মাননীয় আদালতে দায়েরকৃত মামলায় স্থিতাবস্থা বজায় থাকা সত্ত্বেও বিরোধীয় জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণ এবং রাতের অন্ধকারে স্কেভেটর দিয়ে পুকুরের মাটি কাটাসহ গাছপালা কর্তনের অভিযোগ করেন।

অপর দিকে গত বৃহস্পতিবার একই সময়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে বিষ্ণুপদ দে জানান, তাদের বিরুদ্ধে প্রতিপক্ষ লক্ষন চন্দ্র দে গং এর আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান দ্বি-পক্ষীয় বিরোধ নিস্পত্তিকল্পে সামাজিক ভাবে-স্থানীয় পূজা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সীতাকুণ্ড মডেল থানা এবং সীতাকুণ্ড পৌর আদালতে দফায় দফায় বৈঠকের আয়োজন করেও লক্ষন চন্দ্র দে ও বিজিবিতে চাকুরিরত অপর ভাইয়ের অসহযোগিতায় তা বারংবার ব্যর্থ হয়। তিনি বলেন, বর্তমানে নিজেদের ভিন্ন দাগে স্থাপনা নির্মাণ কাজ চলমান রয়েছে এছাড়া মাননীয় আদালতে প্রতিপক্ষগণের বিরুদ্ধে নিজেদের দায়ের করা একাধিক মামলা চলমান রয়েছে বলে উল্লেখ করেন।

বিষ্ণুপদ দে আরও বলেন, উক্ত শিক্ষক ও তার বিডিআর এ কর্মরত ভাই ও তাদের আত্বীয় স্বজন অঢেল সম্পদের মালিক হ‌ওয়ায় প্রশাসন সহ কারো তোয়াক্কা না করে সন্ত্রাসীদের দিয়ে আমাদের ন্যায্য সম্পত্তী থেকে উচ্ছেদের পরিকল্পনায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। এসময় তারা উক্ত দখলবাজ সন্ত্রাসীদের থেকে নিষ্কৃতি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

০৯/০৪/২০২১

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net