ঢাকা   ১১:১২:২৮ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

হেফাজত-বিএনপির বিরুদ্ধে ৫ মামলায় সাড়ে ৮ হাজার আসামি

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৭২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কিশোরগঞ্জে হেফাজত-বিএনপির নেতা-কর্মীদের নামে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে আট হাজার জনকে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানায় চারটি ও কটিয়াদী মডেল থানায় একটি মামলা করা হয়। এই মামলাগুলোতে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া একইদিন আওয়ামী লীগ অফিসে হেফাজতের হামলা-ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আহমেদ উল্লাহ বাদী হয়ে মামলা করেন। এতে এক হাজার অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

পুলিশ জানায়, হরতালের দিন শহরের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় মডেল থানায় পুলিশ বাদী হয়ে তিনটি দায়ের করে। এই মামলাগুলোতে হেফাজত-বিএনপির শতাধিক নেতাকর্মীর নামসহ প্রায় সাড়ে চার হাজার জনকে আসামি করা হয়।

এর আগে গত রোববার (২৮ মার্চ) কিশোরগঞ্জ শহরের পুরান থানা, বড়বাজার, গৌরাঙ্গবাজারসহ বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় গত সোমবার (২৯ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানায় দু’টি মামলা হয়। বড় বাজার পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহরাব হোসেন বাদী হয়ে দায়েরকৃত মামলায় ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করা হয়।

একইদিন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে ৩৮ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা করেন।

শহরের একরামপুর ও পুরান থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের ব্যাপক সংঘর্ষের ঘটনায় বুধবার (৩১ মার্চ) কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পল্লব সরকার বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় ৫৪ জনের নাম উল্লেখসহ ১৮০০ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করা হয়। এসব মামলায় অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ জানান, হেফাজত ও বিএনপির নেতাকর্মীরা বিনা উস্কানিতে পুলিশের ওপর হামলা করে। জেলা আওয়ামী লীগ অফিসসহ কয়েকটি স্থানে ব্যাপক তাণ্ডব চালায় তারা। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। আরও দু’টি মামলা হবে। এসব মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি