1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আট বছরেও বিচার শেষ হয়নি ফটিকছড়ির ভূজপুরে তাণ্ডবের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

আট বছরেও বিচার শেষ হয়নি ফটিকছড়ির ভূজপুরে তাণ্ডবের

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩৬০ বার

চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে ২০১৩ সালের ১১ই এপ্রিল আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতালবিরোধী মিছিলে তাণ্ডবের বিচার শেষ হয়নি আট বছরেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

অনেক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগ
শুক্রবার (৯ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহত ভূজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফারুক ইকবাল বিপুলের স্ত্রী সানজিদা আরফিন নিসু।

সংবাদ সম্মেলনে অারো উপস্থিত ছিলেন নিহত ছাত্রলীগ কর্মী রুবেল ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ ফোরকান উদ্দিনের পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে সানজিদা আরফিন নিসু বলেন, রাজনৈতিক নেতাদের সহযোগিতা ও প্রশ্রয়ে মামলার আসামিরা পার পেয়ে যাচ্ছে। তাণ্ডবের মূল পরিকল্পনাকারী আসামি মোল্লা জালাল ও তৌফিককে চারটি মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আছে।

তিনি অভিযোগ করে বলেন মামলার তদন্ত কর্মকর্তাদের যোগসাজশে মূল আসামি ও পরিকল্পনাকারীদের থেকে বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিয়ে তাদের নাম অভিযোগ পত্র থেকে বাদ দিয়ে আদালতে চার্জশিট দেওয়ার কারণে নারাজি দেওয়া হয়েছে।

বর্তমানে এই মামলা পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে। যেসব তদন্ত কর্মকর্তা আসামিদের বাঁচানোর চেষ্টায় লিপ্ত তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান। ভূজপুর হত্যাকাণ্ডের বিচার যেন আর বিলম্বিত না হয়, সে আশায় আমরা বুক বেঁধে আছি।

২০১৩ সালের ১১ এপ্রিল হরতালবিরোধী মিছিলে হামলা চালিয়ে ফারুক ইকবাল বিপুল (৩৯), মো. রুবেল (২২) ও মো. ফোরকান উদ্দিনক (২৭) পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের ক্যাডাররা।

হামলায় আহত হয় দু’শতাধিক ব্যক্তি। তাণ্ডবে মোটর সাইকেল, ফায়ার সার্ভিসের গাড়িসহ দুইশ এর অধিক গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা বিচারের আশায় দিন গুণছেন। নিজেদের জীবন নিয়ে শঙ্কায় আছে পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net