1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক অটো রিক্সা জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

আনোয়ারায় চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক অটো রিক্সা জব্দ

আনোয়ারা সংবাদদাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৯৩ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১০০লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাঝার গেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি সিএনজি আটো-রিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের নুরুল হকের পুত্র মোঃ পারভেজ(২৮), একই গ্রামের মৃত এরশাদের পুত্র আব্দুল হাকিম(৩০),ও আল আমিন(২৩)।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতেই আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল ও এএসআই মোঃ নয়ন মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাঁঝার গেইট এলাকার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।এইসময় সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই মোঃ নয়ন মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাঝাঁর গেইট এলাকার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ১০০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করি।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনোয়ারা থানায় ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলে মামলা রুজু করা হয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net