ঢাকা   ০৮:৫৩:০৩ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

এপ্রিলে ঘূর্ণিঝড়-বন্যার পূর্বাভাস, তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির উপরে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
এপ্রিল মাসে দেশে একাধিক প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, চলতি মাসেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা হতে পারে। এ ছাড়া, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। সেই সঙ্গে থাকছে বন্যাও।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলা বৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্য জায়গায় ৫ থেকে ৭ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
এপ্রিলে দেশের পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহসহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) সারাদেশে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসের শেষার্ধে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি