ঢাকা   ১০:১৪:৫৫ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান

এস এম মহসীন আর নেই

বাসির জামাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩০৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সকালে উঠেই জনাব এস এম মহসীন মারা যাওয়ার সংবাদটি শুনলাম। জাসদের সাংস্কৃতিক সম্পাদক, নাট্যাভিনেতা বন্ধু শহীদ আলমগীরের পোস্ট থেকে এই মর্মান্তিক খবরটি জানলাম। রাতে তুমুল জনপ্রিয় চিত্র নায়ক ওয়াসীমের মৃত্যু সংবাদ জেনে সেহরীর আগ পর‌্যন্ত আর ঘুমই আসেনি। কবরীর মৃত্যুর জের কাটতেই না কাটতেই আরো এ দুটি মৃত্যু আমাদের সাংস্কৃতিক অঙ্গন ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো বলে মনে হয়।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন এস এম মহসীন ছিলেন আমার শিক্ষাগুরো।এরশাদ আমলে ঢাকায় আসার পর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে বেশ তৎপর হয়ে ওঠি। তখন রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সেবা জনকল্যাণ সংস্থা নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে কাজ করা শুরু করি। এই সংগঠনটির উদ্যোগে কবিতা আবৃত্তি প্রশিক্ষণ শুরু হলে আমিও সেই প্রশিক্ষণে অংশ নেই।এতে প্রশিক্ষক হিসেবে পাই এস এম মহসীনকে।তিনি তখনই বিখ্যাত একজন অভিনেতা।কবিতা আবৃত্তির প্রশিক্ষণ নিতে গিয়ে এখানেই জানি, আবৃত্তির জন্য মৌখিক ও শারীরীক ব্যায়াম জরুরি। তারপর শব্দের উচ্চারণ। এজন্য রীতিমত উচ্চারণ বিধি আমাদের শেখানো হয়।সঠিকভাবে উচ্চারণ করার জন্য ব্যায়ামের প্রয়োজন হয় বলে মহসীন ভাই আমাদের জানান।

আবৃত্তি প্রশিক্ষণ শেষ হলে জানতে পারি, তিনি আমাদেরই শায়েস্তগঞ্জ বহুমুখী হাইস্কুলের ছাত্র ছিলেন।বাড়ি সম্ভবত টাঙ্গাইলে হলেও বাবার চাকরিসূত্রে তারা থাকতেন আমাদের এলাকায়। সেজন্য ওই স্কুলে লেখাপড়া করেছেন এবং এসএসসি দিয়েছেন। গত বছর একুশে পদক পাওয়ার পর চিন্তা করেছিলাম, তার সঙ্গে দেখা করার। কিন্তু একদিকে ব্যস্ততা, অন্যদিকে করোনা মহামারীর কারণে আর দেখা করতে পারিনি।আর তো দেখা হবে না। আল্লাহ এস এম মহসীন ভাইয়ের সৎকর্মগুলোকে কবুল তাকে বেহেস্ত নসিব করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি