1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় ৭০ লিটার চোলাই মদ ও ৮০টি মুলিসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

গুইমারায় ৭০ লিটার চোলাই মদ ও ৮০টি মুলিসহ আটক ২

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৬৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের চাইন্দামনি এলাকার নতুন পাড়ায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান চালিয়ে ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৮০ টি মুলি (মদ তৈরির উপাদান) সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়ক মেজর জাহিদুন্নবী চৌধুরী নেতৃত্বে এসআই আবুল বাশার সহ যৌথ অভিযান চালিয়ে শনিবার (১৭ এপ্রিল) রাতে গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের চাইন্দামনি এলাকার নতুন পাড়া থেকে ম্রাথোয়াই মারমার ছেলে অংক্য মারমা (৪৪) এবং একই এলাকার আরে মারমার ছেলে মংশে মারমাকে ৭০ লিটার চোলাই মদ ও মদ সংশ্লিষ্ট ৮০ টি মুলি সহ আটক করে।
এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর ২২(খ)/৩৭ ধারায় গুইমারা থানায় মামলা হয়েছে।যার ০২ তারিখ ১৮/০৪/২০২১ ইং।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সাব জোন অধিনায়কের নেতৃত্বে পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ ও মদের উপাদান ৮০ টি মুলি সহ আসামিদের আটক করা হয়।তাদের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net