1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

চৌদ্দগ্রাম সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৭

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৩১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন; ট্রাক হেলপার চট্টগ্রামের মিরেরশরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন(২৭), মোটর সাইকেল আরোহী চৌদ্দগ্রামের উনকোট গ্রামের রফিক মিয়ার ছেলে পেয়ার আহম্মেদ(৩৫) ও লরী চালক রাসেল(৩৮)। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম রাস্তার মাথায় মঙ্গলবার বেলা পৌনে এগারটায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আটগ্রাম পুরাতন রাস্তার মাথায় মঙ্গলবার বেলা পৌনে এগারটায় একটি ট্রাক(ফেনী-ট-১১-০০৪৬) দাঁড়িয়ে ছিল। মুহুর্তের মধ্যে ঢাকামুখী একটি লরীকে(ঢাকামেট্রো-ঢ-৬২-০০১৬) ধাক্কা দেয়। এ সময় পূর্ব দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে লরী সড়কের পাশে থাকা দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। নিহতরা হলেন; মোটর সাইকেল আরোহী পেয়ার আহম্মেদ, ট্রাক হেলপার আলমগীর হোসেন ও লরী চালক রাসেল নিহত হন। এ সময় আহত হন আরও ৭ জন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন; ট্রাক চালক শহীদ, লরীর হেলপার শাহাদাত, স্থানীয় রাজন, জামাল, রেদোয়ান, মামুন ও রাজিব।

এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহত ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নেয়া হয়েছে। আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net