1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ঘর থেকে ধরে এনে ডাকাতির প্রস্তুতি মামলা পুলিশের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

তিতাসে ঘর থেকে ধরে এনে ডাকাতির প্রস্তুতি মামলা পুলিশের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের অভিযোগ

মোঃ জুয়েল রানা, তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩০৩ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ঘর থেকে ধরে এনে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশ। এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার নারান্দিয়া গ্রামে।

আসামীর পিতা মো. আলাউদ্দিন পুলিশের বিরুদ্বে অভিযোগ করে বলেন, বুধবার রাত আনুমানিক ২টার সময় অতিরিক্ত পুলিশ সুপার( মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান ও তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আমার বাড়িতে এসে আমাে ডেকে গেইট খুলে বিল্ডিং এর বিতর প্রবেশ করে প্রতিটি রুম তল্লাশি করে কিছু না পেয়ে আমার ছেলে জুয়েলকে(২৮)ধরে নিয়ে যায় এবং পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করেছে। কিন্তু অতিথে আমার ছেলে নামে কোনো মামলা নেই।

তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, আসামীর পরিবার বহুত কিছু বলবে এতো কথা শুনা যাবেনা, কোথায় থেকে গ্রেফতার করেছেন জানতে চাইলে তিনি বলেন ঘটনাস্থল থেকে ধরেছে আমাদের এজাহার আছেনা।

এদিকে জুয়েলকে ঘর থেকে ধরা হয়েছে স্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, আমি অভিযানে ছিলাম জুয়েলের নামে বেশ কয়েকটি অভিযোগ আমাদের কাছে ছিল সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছি এবং ডাকাতির প্রস্তুতি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net