1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্মপাশায় সাংবাদিককে মারধরের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

ধর্মপাশায় সাংবাদিককে মারধরের অভিযোগ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৪০ বার

বাণিজ্য মেলার নামে জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় সুনামগঞ্জের ধর্মপাশায় সাদ্দাম হোসেন নামের এক স্থানীয় সাংবাদিককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে সাংবাদিক সাদ্দাম হোসেন সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে সুরে আলমসহ একই গ্রামের চারজনকে অভিযুক্ত করে রোববার বিকালে ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ করেছেন। সাদ্দাম হোসেন ভোরের দর্পনের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সুরে আলম মাসখানেক আগে আতকাপাড়া গ্রামে বাণিজ্যমেলার নামে জুয়ার আসর বসানোর চেষ্টা করেছিল। সাদ্দাম হোসেন যার প্রতিবাদ করেছিল। এছাড়াও সূরে আলম অবৈধভাবে লটারির টিকেট বিক্রি করে সাধারণ মানুষজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। সাদ্দাম প্রতিবাদ করার জেরে সূরে আলমের সাথে বিরোধ তৈরি হয়। গত শুক্রবার আতকাপাড়া মসজিদে ইফতারি বন্টন করা নিয়ে সাদ্দামের সাথে সূরে আলমের চাচাতো ভাই ওয়াসিম মিয়ার বাকবিতণ্ডা হয়। এ নিয়ে শনিবার সূরে আলম সাদ্দামকে মোবাইলে হুমকি দেয়। সাদ্দাম ওইদিন রাতেই নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করে। কিন্তু রোববার সকাল ১০টার দিকে সূরে আলমের নেতৃত্বে কয়েকজন হাতুড়ি ও লাঠি নিয়ে সাংবাদিক সাদ্দামকে মারধর করে। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

অভিযুক্ত সুরে আলম বলেন, যদি মারধর করি তাহলে কি আমি স্বীকার করবো? তাকে হালকা চড় থাপ্পড় দিয়েছি। ফোনে আমি তাকে হুমকি দেইনি বরং সে আমাকে হুমকি দিয়েছে।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই আরিফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net