1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরাধীনতার শৃঙ্খল : আফজাল হোসাইন মিয়াজী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাটোরে বাস-বালুবোঝাই ট্রাক সংঘর্ষে নিহত ১০ রাঙ্গাবালীতে খাস খাল বাঁধ দেয়ার পাঁয়তারা,খাল থেকে ট্রলার সরিয়ে দিতে এলাকায় মাইকিং বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাটিরাঙ্গায় অস্ত্র ও নগদ অর্থ সহ ৪ ডাকাত গ্রেফতার  রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা নির্ধারণ হবে যেভাবে ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭ স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী

পরাধীনতার শৃঙ্খল : আফজাল হোসাইন মিয়াজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৮৫২ বার

কতদিন থেকে লিখব ভেবে
আবার পিছু হটছি,
পরাধীনতার শৃঙ্খলে আজ
স্বাধীনতাকে খুঁজছি।

মনে আসে তবু মুখ ফোটেনা
বুক ধুরুধরু করে,
কলম আমার চলেনা যেনো
মাজলুমের তরে।

এখন শুধু প্রশ্ন মনে স্বাধীনতা
তুমি কার ঘরে?
মুখ ফুটে কিছু পারিনা বলতে
অশ্রু শুধু ঝরে।

মোরা জানি তুমি স্বজন হারান
সেই অমৃত বুলি,
সম্ভ্রম হারা নারীর অর্জিত মান
কেমন করে ভুলি।

তুমি ভাইয়ের খুনে রক্তে লাল
রঞ্জিত সে নিশান,
ছেলে হারা মায়ের আর্তনাদ
লুটাবে কে সম্মান।

ছড়িয়ে দিতে স্বাধীনতার সুখ
সবার ঘরে ঘরে,
জনপদে আজো প্রতিনিয়তই
জনতার প্রাণ ঝরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net