1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫জন নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন চান্দিনায় যাত্রীবাহী বাস চাপায় নারী নিহত 

বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৫জন নিহত

কে এম ইউছুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৮৩ বার

চট্টগ্রামের বাঁশখালীতে ১২ শত মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার ওই বিদ্যুৎকেন্দ্রে কর্তৃপক্ষের সঙ্গে কয়েকটি দাবি আদায়ের শ্রমিকদের বিক্ষোভ থেকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

স্থানীয় সূত্র জানিয়েছে, রমজানে কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিকদের সাথে মালিক পক্ষের বিরোধ দেখা দিলে এ নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি অবনতিশীল হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও শ্রমিকদের নিবৃত্ত করা না গেলে একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহত চারজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার। এছাড়া অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ ৩০ জনের মতো আহত হয়। গুরুতর আহতদের মধ্যে ১৫ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার আকস্মিকতায় বিক্ষুদ্ধ শ্রমিকরা বিদ্যুৎকেন্দ্রেসহ সেখানকার বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net