1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

ভোলায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ

মনিরুজ্জামান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৭৬ বার

ভোলায় পিকআপ ভ্যানের সাহায্যে মাছ পাচারের সময় ১০ ড্রাম অবৈধ বাগদার রেনু জব্দ করেছেন উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), মৎস্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম। ওই ড্রামে প্রায় ৪ লাখ পিচ মাছ ছিল বলে তারা জানান। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন।

একই সূত্র জানায় , গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একটি চক্র মঙ্গলবার (২০ এপ্রিল) রাত বাগদা পাচার করবে। এমন সংবাদে রাত ১১টায় উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুল রহমান, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া চৌধুরী ,মৎস্য বিভাগ ও পুলিশের যৌথটিম উপজেলার পাতার খাল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০ ড্রাম ভর্তি প্রায় ৪ লাখ পিস অবৈধ বাগদা রেণু সহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। তবে পাচারের সাথে জড়িত চক্রটি প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। জব্দকৃত বাগদা রেনু রাতেই সাবার উপস্থিতিতে ওই এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত পিকআপ ভ্যানটি নিলামে দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: সাইফুর রহমান জানান, অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net