1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি 

মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতি

কুমিল্লা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৪৪৩৭ বার

মহাসড়কের কুমিল্লা অংশে যান চলাচলে ধীরগতির খবর পাওয়া গেছে। লক ডাউন ঘোষণার পর রাজধানী ছাড়ছেন মানুষ। ধীরগতির বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানার ওসি।

স্থানীয় সূত্রমতে, সোমবার মধ্যরাত থেকে মহাসড়কে যানজট। সরকারি নিষেধ উপেক্ষা করে চলছে বাস।
কিছু বাসে ৬০% ভাড়া বেশী নেওয়ার পরও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের খবর পাওয়া গেছে।

রোহান দাস নামে এক যাত্রী বলেন, মহাসড়কে পিঁপড়ে গতিতে যান চলাচল। রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সকল পরিবহণ চরম ভোগান্তির শিকার হচ্ছে। তীব্র গরমে যানজটে পড়ে চালক ও যাত্রীরা অতিষ্ঠ। ঈদের আগের চিত্র রোজা শুরুর আগেই পেলাম।

দাউকান্দি হাইওয়ে থানার ওসি জহিরুল হক বলেন, সকালে গৌরিপুর বাজারে হঠাৎ ট্রাক নষ্ট হয়ে, মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে ছিলো। পরে ঠিক করা হয়েছে। এখন যানচলাচলে গতি আসছে। শুধু টোলপ্লাজার এখানে কিছুটা ধীরগতি।

ময়নামতি হাইওয়ে থাকার ওসি মো. আনিছুর রহমান মোবাইল ফোনে বলেন, মহাসড়কের কাবিলা থেকে আলেখাচড় বিশ্বরোড পর্যন্ত যানজট ছিলো। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net