1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুখের শ্বাস দিয়েও বাঁচাতে পারলেন না স্বামীকে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

মুখের শ্বাস দিয়েও বাঁচাতে পারলেন না স্বামীকে

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৯২ বার

নিঃশ্বাস ছোট হয়ে আসছে। অক্সিজেন পাচ্ছেন না। ক্রমেই শ্বাস ছোট হয়ে আসছে। স্ত্রীর সামনে স্বামী শ্বাস নিতে পারছে না, অক্সিজেন নিতে পারছে না। স্বামী ছোটফট করছেন- স্ত্রী কিভাবে সহ্য করেন। নিজের মুখ স্বামীর মুখে ডুবিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। স্ত্রী জানেন না তার মুখ থেকে অক্সিজেন যেতে পারে না, যাবে কার্বন ডাই অক্সাইড।যখন প্রিয় মানুষটি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকে তখন পৃথিবীর কোনো যুক্তিই মাথায় কাজ করে না। কোনোভাবেই যেন প্রিয় মানুষটি না চলে যায়। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। স্বামীকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন স্ত্রী। এমন ছবি, এমন আকুলতা, এমন পরাজয় কার চোখের কোল সামলে রাখবে- সে বাঁধ ভেঙে যাবে, মনের সুউচ্চ দেয়াল টপকে হাহাকার বেরিয়ে আসবে, আসছে।ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার। করোনা আক্রান্ত স্বামীকে একটি অটোরিকশায় চাপিয়ে হাসপাতাল নেওয়ার পথে স্ত্রী এভাবে স্বামীকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন। কিন্তু পারেননি, স্বামী সাড়া দেননি। মারা গেছেন।

এই ছবিটির ছড়িয়ে পড়ায় নানারকম প্রতিক্রিয়া হচ্ছে। সারাবিশ্ব ভারতের এই অবস্থার জন্য প্রার্থনা করছে।ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়ছে। হঠাৎ যেন বিশ্বরেকর্ড ভাঙাগড়ার খেলায় মেতেছে ভারত। গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল সেখানে। এবার সাড়ে তিন লাখ রোগী শনাক্তের মহারেকর্ডও নিজেদের করে নিল তারা।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ সময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন। ভারতীয় মেডিক্যাল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রবিবার পর্যন্ত দেশটিতে মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।সাড়ে তিন লাখ নতুন আক্রান্তের জেরে ভারতে মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ৭৩ লাখ ১৩ হাজার ১৬৩ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশের মোট মৃত্যুও এক লাখ ৯৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ২৫.১৭ শতাংশ। অর্থাৎ যে সংখ্যক মানুষের পরীক্ষা হয়েছে, তাঁদের মধ্যে প্রতি ৪ জনে এক জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net