1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে ২০ কেজি গাজা সহ আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মুরাদনগরে ২০ কেজি গাজা সহ আটক ১

আমিনুল হক বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৪৯৬ বার

কুমিল্লার মুরাদনগরে ২০কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
রোববার রাতে উপজেলার হোমনা সড়ক হতে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো: সুজন মিয়া (১৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুরাদনগর হোমনা রোডে অভিযান চালায় এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ২০কেজি গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তার সাথে থাকা অপর দুই মাদক ব্যাবসায়ী দৌড়ে পালিয়ে যায়। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, পুলিশ সুপার মো: ফারুক আহম্মেদ এর নির্দেশনায় নিয়িমিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হোমনা রোডে অভিযান চালিয়ে গাজাসহ মাদক ব্যাসায়ীকে আটক করা হয়।
সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net