1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোংলা বন্দরে ভূয়া ঠিকানায় চাকরি, তদন্তে দুদক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী মোঃ মিজানুর রহমান মিলন

মোংলা বন্দরে ভূয়া ঠিকানায় চাকরি, তদন্তে দুদক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৮২ বার

প্রতারণার মাধ্যমে ভূয়া ঠিকানা ও কাগজপত্র ব্যবহার করে বাগেরহাট জেলার, মোংলা বন্দরে চাকরি নিয়ে দুদকের তদন্ত জালে আটকা পড়েছেন লাইট কিপার পদবীর মো. শাহীন। শাহীনের পৈত্রিক নিবাস গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বোয়াল গ্রামে। মোংলা বন্দরে চাকুরির ঘোষণা অনুযায়ী ওই জেলায় কোঠা না থাকায় প্রতারণা আশ্রয় নিয়ে তিনি চাকরি নিয়েছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্ধি চর দক্ষিণবাড়ীর ঠিকানা দিয়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) ২০১৩ সালের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান শাকিব মোটা অংকের ঘুষের বিনিময়ে এ চাকরি পাইয়ে দেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে মতিয়ার রহমান শাকিবের কাছে জানতে চাইলে তিনি নিউজটি না করতে অনুরোধ করেন।

বিগত ২০১৩ সালে মোংলা বন্দরের হারবার বিভাগের লাইট কিপারসহ অন্যান্য পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তি অনুসারে লাইট কিপার পদে চাকুরির জন্য আবেদন করেন গোপালগঞ্জের কাশিয়ানির বোয়াল গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মোঃ শাহীন। তার জেলায় কোঠা না থাকায় প্রতারণার মাধ্যমে সে জাতীয় পরিচয়পত্র পরিবর্তন ও বয়স কমিয়ে রাজবাড়ী জেলার ঠিকানায় চাকুরির আবেদন করে চাকুরিতে ঢোকেন। তবে জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে চাকুরি নেওয়ার বিষয়ে জানতে চাইলে মো. শাহীন বলেন, বিষয়টি সত্য নয় বলে দাবী করেন।

এদিকে বন্দর এলাকায় বিষয়টি জানাজানি হলে তার প্রতারণার বিষয়টি সামনে আসে। এনিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার কার্যালয়ে অভিযোগ হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে দুদকের খুলনার সহকারী পরিচালক ফয়সাল কাদের বলেন, এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) কমান্ডার ফখর উদ্দিন বলেন, আমি নতুন দায়িত্ব নিয়েছি মাত্র, খোঁজ খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net