1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেলের যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় ক্ষতি কয়েক কোটি টাকা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান

রেলের যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকায় ক্ষতি কয়েক কোটি টাকা!

এম আর আমিন চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৪১৪ বার

লকডাউনে গত ৫ এপ্রিল সোমবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ সুযোগে পণ্যবাহী ট্রেন চলাচল বেড়েছে। তবুও আয়ের চেয়ে ক্ষতি দেখছে রেল। গত ৫ দিনে প্রায় দেড় কোটি টাকার আয় বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছুটে যাওয়া প্রায় ১৭টি যাত্রীবাহী ট্রেনের কমপক্ষে ৮ হাজার যাত্রী হয়। বৃহস্পতি-শুক্র-শনিবারের মতো টানা বন্ধের ফাঁদে তার সংখ্যা ছুঁয়ে যায় সাড়ে ১৫ হাজারেরও বেশি। যেখানে গড়পড়তা হারে পূর্বাঞ্চলের এই স্টেশন থেকে যাত্রীসেবার বিপরীতে দৈনিক ২৮-৩০ লাখ টাকার টিকেট বিক্রী হতো। সেই হিসেবে গত ৫ দিনে প্রায় দেড় কোটি টাকা আয় বঞ্চিত হয়েছে রেলওয়ে।

তবে স্বাভাবিক সময়ে সবগুলো যাত্রীবাহী ট্রেন চলাচলের ফলে পণ্য পরিবহনে পুরোপুরি ‘মনযোগ’ দিতে পারতো না রেলওয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের চাপে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় বেড়েছে পণ্যবাহী ট্রেন চলাচল।

সূত্রমতে, স্বাভাবিক পরিস্থিতিতে যেখানে ৪-৫টি পণ্যবাহী ট্রেন চলতো সেখানে লকডাউনে চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে প্রতিদিন ৬-৭টি পণ্যবাহী ট্রেন। তবে এসব পণ্যবাহী ট্রেন থেকে বাড়তি কত টাকা আয় হয়েছে তার কোনো হিসাব জানা যায়নি রেলওয়ের দায়িত্বশীলদের কাছ থেকে।

এ বিষয়ে জানগত চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, সুনির্দিষ্ট দিনের হিসেবটা মাসিক কাগজপত্র আসলে বলা যাবে। কিন্তু পণ্য পরিবহণের বিপরীতে গড়পড়তা হারে মাসিক ৬-৭ কোটি টাকা আয় হয়।

রেলওয়ে পরিবহণ বিভাগের তথ্যমতে, লকডাউনের প্রথম দিন (৫ এপ্রিল) থেকে চতুর্থ দিন পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে ৭টি করে পণ্যবাহী ট্রেন। পঞ্চম দিন (৯ এপ্রিল) শুক্রবারও ৭-৮টি পণ্যবাহী ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। অথচ স্বাভাবিক সময়ে দৈনিক পণ্যবাহী ট্রেন চলাচল করতো ৪-৫টি।

পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ গুপ্ত বলেন, ‘লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী ট্রেন চলাচল বেড়েছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) ৭-৮টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকার ফলে পণ্যবাহী ট্রেন পুরোপুরিভাবে চলাচল করাতে পারছি। কাজেই এখন যদি আরও লোড থাকে তাহলে আরও বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারবো।’

রেলওয়ে সূত্র জানায়, পণ্যবাহী ট্রেনগুলো চলাচল করছে ৩টি ক্যাটগরিতে। এদের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে ঢাকায় ছুটে যাচ্ছে একটি ট্রেন। দ্ধিতীয় ক্যাটাগরিতে তেল নিয়ে পার্বতীপুর (রংপুর) সিলেট, শ্রীমঙ্গল, জামালপুর, ঢাকা ও দোহাজারী যাচ্ছে কিছু ট্রেন। তৃতীয় ক্যাটাগরিতে শাক, সবজিসহ এ জাতীয় পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে রওনা দিচ্ছে পণ্যবাহী ট্রেনগুলো।

কর্মকর্তারা বলছেন, লকডাউনে একে তো বন্ধ আছে যাত্রীবাহী ট্রেনগুলো। সেই সাথে তুলনামূলক ফাঁকা হয়ে গেছে গোটা শহর। রেল ক্রসিংয়ে অতিক্রম করার সময়ে স্বাভাবিক গতি ধরে রাখতে পারছে ট্রেন। তাই চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেন গুলো দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে। সবমিলিয়ে লকডাউনে বেড়েছে পণ্য পরিবহনের রেলের গতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net