1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৪ এপ্রিল থেকে আকাশপথে চলাচল বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪ এপ্রিল থেকে আকাশপথে চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৪১ বার

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। এক সপ্তাহের জন্য এই বিধিনিষেধের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে ১২ ও ১৩ এপ্রিল বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলাচল করবে। অবশ্য এই দুই দিন দেশের অভ্যন্তরীণ পথে কোনো উড়োজাহাজ চলবে না।

আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, ১২ ও ১৩ এপ্রিলে আন্তর্জাতিক রুটগুলোতে উড়োজাহাজ চলবে। ১৪ এপ্রিল ভোর থেকে আর কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না। তিনি বলেন, আজ বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি আন্তমন্ত্রণালয়ের বৈঠক হয়। সেই বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেবিচক জানিয়েছে, যাত্রী চলাচলে ফ্লাইট বন্ধ থাকলেও পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো) ও বিশেষ ফ্লাইট চলাচল করবে।

১৪ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। আর আজ ১১ এপ্রিল শেষ হচ্ছে চলাচল নিয়ন্ত্রণে সরকারি বিধিনিষেধ। ১২ ও ১৩ এপ্রিল অবশ্য চলাচলে বর্তমান বিধিনিষেধ বলবৎ থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে।

বেবিচক জানিয়েছে, মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন এলে জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।

গত সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ পথে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ আছে। তবে আন্তর্জাতিক পথে উড়োজাহাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net