1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২০ রমজানের মধ্যে সাংবাদিকদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি বিএফইউজে ও ডিইউজে'র - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

২০ রমজানের মধ্যে সাংবাদিকদের বকেয়াসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি বিএফইউজে ও ডিইউজে’র

নিজস্ব প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৪৭৪ বার

২০ রমজানের আগে গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকদের বকেয়া পাওনাদিসহ চলতি মাসের বেতন ও উৎসব ভাতা প্রদানের দাবি জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও করোনাভাইরাস জনিত বাড়তি ব্যয়ের ফলে সাংবাদিকদের জীবন নির্বাহ এমনিতেই অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান এখনও সাংবাদিক কর্মচারীদের বকেয়া পাওনাদিসহ বেতন ভাতা পরিশোধে টালবাহানা করছে। অনেকে নিয়মিত মাসিক বেতনও পরিশোধ করছে না। উপরন্তু মহামারীর এ দুর্যোগকালে নানা অজুহাত দেখিয়ে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। গণমাধ্যমের সার্বিক পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। অমানবিকভাবে কর্মী ছাঁটাইয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদকর্মীরা পরিবার পরিজন নিয়ে যাতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য ২০ রমজানের আগেই এপ্রিল মাসের বেতন-ভাতাদিসহ সকল পাওনাদি পরিশোধের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ছাঁটাই বন্ধের আহ্বান জানাচ্ছি।

এসময় নেতৃবৃন্দ, লকডাউন চলাকালে সাংবাদিকদের নিরাপদে কমর্স্থলে আনা নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি সহানুভূতিশীল দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net