ঢাকা   ০১:০১:০৮ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

খুটাখালীতে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন ছাত্রলীগ

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালীতে পাকা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্প্রতি খুটাখালীতে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। চলতি বোরো ধান কাটার মৌসুমে শ্রমিক সঙ্কটে কৃষকের চরম বিপাকে পড়েছেন।

এমন সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী নামের এক কৃষককে সহায়তায় এগিয়ে এসেছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠের পাকা ধান কেটে এ দিন ওই কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছেন তাঁরা।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত এ কাজ করেন তাঁরা।

‘কৃষক বাঁচলে বাচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানে
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
আবু মুহাম্মদ মারুফ আদনান’র নির্দেশে ও জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক
সাজ্জাদুল হক’র অনুপ্রেরনায় চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিবের নির্দেশনায় খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরা একজন দরিদ্র কৃষককে ধান কেটে ঘরে তোলে দেন।

খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।

ইউনিয়ন ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মী মাঠের পাকা ধান কাটা, আঁটি বাঁধা, পরিবহন করে বাড়ির আঙিনায় পৌঁছে দেয়া হয়েছে।

করোনার কারণে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের নির্দেশনা মতে এ কাজ করা হচ্ছে। অন্য কোন কৃষক সহায়তা চাইলে আমরা তাঁর পাশে দাঁড়াবো।

তিনি বলেন,এমন সময় শ্রমিক সঙ্কটে পড়ে অনেক কৃষক ধান কাটতে পারছেন না। সেজন্য নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

এ জন্য সবাইকে এগিয়ে আসা দরকার। এ দেশের কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। আমাদের একে বিপদে অপরের পাশে দাঁড়াতে হবে।

এসময় খুটাখালী ইউনিয়ন ছাত্রলীগের হোসাইন মোহাম্মদ রাফি, চৌধুরী মুহাম্মদ আরফিন, শপিউল করিম,
শারেকুল ইসলাম, ওয়াহিদুল রহমান, সাইফুল ইসলাম জেকশন শীল, মোহাম্মদ রাশেদ মোঃ রোহান, মোহাম্মদ তৌহিদ, ইয়াছিন, সাইম, মোঃ জামশেদ
মোঃ সাইফুল ও মোঃ আয়াছ প্রমুখ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি