1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের কাশিনগরে একই দিনে দুই নারীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক

চৌদ্দগ্রামের কাশিনগরে একই দিনে দুই নারীর আত্মহত্যা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৫৫৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার (১০ এপ্রিল) রাতে পৃথক স্থানে দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের নিলক্ষীবিষ্ণুপুরের মৃত আবিদ আলীর স্ত্রী ছফুরা খাতুন (৭০) রাতে ঘরের বুতুরের সাথে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেন। ছফুরা খাতুনের ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জানা যায়, জমি-জমা নিয়ে বড় ছেলে ও ছেলের বউয়ের সাথে দীর্ঘদিন ধরে বনি-বনা না হওয়ায় বড় ছেলে, ছেলের বউ এবং ১৭ বছর বয়সী নাতিকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি জিডিও করেন তিনি ।

শনিবার গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু ছফুরা খাতুন সালিশের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই কামাল হোসেন মরদেহ উদ্ধার করেন। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান তিনি।

অপর দিকে, একই ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের হাবিব উল্ল্যার মেয়ে আসমা আক্তার (২২) গত (৮ এপ্রিল) বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলে ঘরে থাকা আগাছার ঔষধ পান করেন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একদিন চিকিৎসার পর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।

শনিবার দুপুরে আসমা চিকিৎসাধিন অবস্থায় সেখানে মৃত্যু বরণ করেন। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়। লাশের ময়না তদন্তের পর পরিবারের নিকট লাশ হস্তান্তর করলে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net