1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের প্রসিদ্ধ উলামা-মাশায়েখদের রিমান্ডে নিয়ে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’ চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদা মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপ

বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের প্রসিদ্ধ উলামা-মাশায়েখদের রিমান্ডে নিয়ে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে

শাহজাহান চৌধুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩২০ বার

“বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ও দেশের প্রসিদ্ধ উলামা-মাশায়েখদের ঢালাওভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দেয়া হচ্ছে এবং রিমান্ডে নিয়ে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। সম্মানিত উলামায়ে কেরামের প্রতি সরকারের এই আচরণ অত্যন্ত অমর্যাদা ও মানহানিকর। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার দেশের বরেণ্য উলামা-মাশায়েখদের নিশ্চিহ্ন করার এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মূলত সরকার এ দেশ থেকে ইসলামী চেতনা ও মূল্যবোধ ধ্বংস করতে চায়। শীর্ষ উলামায়ে-কেরামের নামে যে মিথ্যা ও বিষোদগারপূর্ণ ঘৃণা ছড়ানো হচ্ছে, তার সর্বনাশা ছোবল থেকে বস্তুত কেউই রেহাই পাবে না। এ অপতৎপরতার মাধ্যমে বরেণ্য আলেম-উলামা ও মর্যাদা সম্পন্ন ইসলামী ব্যক্তিত্বের চরিত্র হনন করে ইসলামি চেতনার উপর আঘাত করা হচ্ছে। জাতির জন্য এর পরিণাম কখনো শুভ হতে পারে না। এ অশুভ কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহবান জানাচ্ছি। সেই সাথে গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করে বিভিন্ন ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তি দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net