ঢাকা   ১০:৩৪:০১ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৫০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ ২ এপ্রিল পালিত হচ্ছে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। কোভিড-১৯ মহামারিকালীন অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কর্মক্ষেত্র ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ’।

করোনা মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচেনায় এবছর দিবসটি অনাড়ম্বরভাবে পালন করা হবে।

দিবসটি উপলক্ষে আজ দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সম্মানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর-সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানে নীলবাতি প্রজ্জ্বলন করা হবে। অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে এ বছর রোড-ব্র্যান্ডিংয়ের আয়োজনসহ বিশেষ স্মরণিকা ও লিফলেট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় চলতি অর্থবছরে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ২ হাজার পাঁচশত ব্যক্তির প্রত্যেককে চিকিৎসা অনুদানবাবদ ১০ হাজার টাকা করে প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি