1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান দুই বসতবাড়ি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

ভয়াবহ আগুনে পুড়ল ১০ দোকান দুই বসতবাড়ি

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৩৭ বার

বাগেরহাটের শরণখোলার রসুলপুর বাজারে আগুন লেগে ১০টি দোকান ও দুটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার রাত (৪এপ্রিল) ৯টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন বাজারটিতে এ অগ্নিকান্ডের ঘটনা গটে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে প্রায় ৩৫লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, আবহাওয়া খারাপ হওয়ায় রার ৯টার মধ্যে বেশিরভাগ ব্যাবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। তখন হঠাৎ এসাহাক চাপরাশির লন্ড্রীর দোকান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় বেখেয়ালে মমোমবাতি জ্বালিয়ে রেখে দোকান বন্ধ করে বের হওয়ায় সেই আগুন থেকে অগ্নিকান্ড ঘটে বলে তাদের ধারণা।

বাজারের ওষুধ ব্যবসায়ী আক্তার আকন জানান, তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মিজান তালুকদার জানান, ফটোস্ট্যাট মেশিন, কম্পিউটার, মোবাইল যন্ত্রাংশ ও স্টেশনারী মালামাল পুড়ে তার ক্ষতি হয়েছে প্রায় ৭লাখ টাকার। ১০টি দোকান ও দুটি বসতঘরের অবকাঠামো ও মালামাল নিয়ে কমপক্ষে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ১০টি দোকান ও দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সময়মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে পারায় বড়ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net