1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হত্যা মামলার আসামিসহ চোরচক্রের ৮ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত  ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মাগুরায় হত্যা মামলার আসামিসহ চোরচক্রের ৮ সদস্য আটক

মোঃ সাইফুল্লাহ / মাগুরা প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২২১ বার

মাগুরা সদর থানা পুলিশ শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে চোরচক্রের ৮ সদস্যসহ হত্যা মামলার এক আসামীকে আটক করেছে।
১৭ এপ্রিল শনিবার দুপুরে সদর থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (অপরাধ ও প্রশাসন ) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি মাগুরা শহরতলীর পাড়া-মহল্লায় বাড়ী ও দোকানঘর হতে একাধিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সদর থানার অফিসার্স ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরচক্রের সদস্য শহরতলীর ম্যাটানিটিপাড়ার সাজ্জাদ হোসেনকে পুলিশ প্রথমে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামরুলতলার মাঝিপাড়ার চন্দন ঘোষ (৩৫), স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলাম (৩২), নিজনান্দুয়ালী এলাকার মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০), রকি শেখ (২২), পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস (২০) ও গোরস্থান পাড়ার আব্দুর রশিদকে (৪৫) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুরাতন ৬টি বাইসাইকেল, একটি পাম্প মেশিন ও একটি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে চন্দন ঘোষের বিরুদ্ধে ১৬টি, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১২টি, রাজু শেখের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরো জানান, মাগুরা জেলা পুলিশের চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার ভোর রাতে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে হত্যা মামলার আসামি সালমান ওরফে পঙ্খিকে আটক করে।
আটক পঙ্খি মাগুরা শহরতলীর দোয়ারপাড় এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে। পঙ্খির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net