1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে ভর্তুকি কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমে উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

মীরসরাইয়ে ভর্তুকি কৃষি যন্ত্র বিতরণ কার্যক্রমে উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২৫ বার

উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর ফার্মগেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) থেকে মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন।

মীরসরাই কৃষি অফিস চত্তর থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন।
উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, দেশে এখনও কৃষির গুরুত্ব অপরিসীম। জিডিপিতে কৃষির অবদান ১৭ থেকে ১৮ ভাগ। বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন । বর্তমানে মাঠ পর্যায়ের কর্মকর্তারাও আগের চেয়ে অনেক বেশি কাজ করছেন। তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিকীকরণে যান্ত্রিকীকরণ খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশ এখন সত্যিকার উন্নয়নের মহাসড়কে। কৃষিকে সার্বিক উন্নয়নের সঙ্গে যুক্ত করতে যান্ত্রিকীকরণের কর্মকান্ডকে বেগবান করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পরিচালক চট্টগ্রাম অঞ্চল কৃষিবিদ মনজুরুল ইসলাম,
চট্টগ্রাম জেলার উপ পরিচালক (ডিএই ) কৃষিবিদ আক্তারুজ্জামান, মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা প্রমুখ।
২টি কম্বাইন্ড হারভেষ্টার প্রতিটির মুল্য ৩১ লাখ টাকা , রিপার ৩টি প্রতিটির মুল্য ১ লাখ ৮০ হাজার টাকা। এসব কৃষি যন্ত্রপাতিতে ৭০ ভাগ মুল্য ভর্তুকি দিবে সরকার ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net