1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসাম আউশপাড়া দেশি-প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

লাকসাম আউশপাড়া দেশি-প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৬০০ বার

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা লাকসামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, ঘরবন্ধী ও হতদরিদ্রের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন আউশপাড়া প্রবাসী ও সামাজিক সংগঠন “রমজান ফুড প্যাক”।

গত ( ১৩এপ্রিল) মঙ্গলবার উপজেলার মুদাফরগুন্জ উত্তর ইউনিয়ন আউশপাড়া এলাকায় দেশি প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে ৩০ টি পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে রয়েছে, ছোলা ,ডাল, আলু, পেঁয়াজ,তেল,চিনি, মুড়ি, খেজুর, সেমাই।

বিতরণকালে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, করোনা সংকটের এই মুহুর্তে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সংগঠনের সদস্যরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞতা এই কঠিন মূহুর্তে আমাদেরকে অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।তাদের প্রচেষ্ঠায় আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। এর আগেও আমরা আমাদের এলাকার মধ্যে খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধক বিতরণ করেছি। তারা আরও বলেন, “রমজান ফুড প্যাক”এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে আউশপাড়া প্রবাসী ও সামাজিক সংগঠন। দেশি-বিদেশি প্রবাসী বন্ধুরা মিলে মিশে সমাজের ভুক্তভোগী মানুষের জন্য কাজ করে যাচ্ছি। একদিন এই সমাজ মানবিক হয়ে উঠবে। অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করার শুভ প্রয়াস অব্যাহত রাখাবে। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আমরা কাজ করে যাবো।কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সেইসকল সেচ্ছাসেবক ভাইদের প্রতি,যাদের নিরলস আন্তরিক পরিশ্রমের ফলেই পুরো আয়োজনটি সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তায়ালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুক। আর জাতীয় এ দুর্যোগ কালে বিপদগ্রস্থদের পাশে আর্ত মানবতার সেবায় যারা এগিয়ে এসেছেন, তাদের এই অনুদানকে আল্লাহ তায়ালা আখিরাতের মুক্তির মাধ্যম বানাক। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net