1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় সৎ চাচার অত্যাচারে গৃহবধূ বাড়ি ছাড়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

শরণখোলায় সৎ চাচার অত্যাচারে গৃহবধূ বাড়ি ছাড়া

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৭১ বার

শরণখোলায় সতালো চাচার অত্যাচারে সাদিয়া আক্তার মুন্নি (২৯) নামের এক গৃহবধূ বাড়ি ছাড়া হয়েছেন। একমাত্র শিশু সন্তানকে নিয়ে এখন ফুফুর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। স্বামী মনির হোসেন গাজী থাকেন পার্শ্ববর্তী দেশ ভারতে । এদিকে বাড়ি না থাকার সুযোগে মুন্নির ঘর চুরি করে নিয়ে যায় সৎ চাচা ও তার লোকজন। এ ব্যপারে রবিবার ৭ জনকে আসামী করে শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মুন্নি।

ভুক্তভোগী সাদিয়া আক্তার মুন্নি জানান, উপজেলার মধ্য সোনাতলা গ্রামের মোঃ ফোরকান মল্লিকের মেয়ে ছাদিয়া আক্তার মুন্নি তার বাবার জমির পাশাপাশি জমি কিনে একটি ঘর তুলে দীর্ঘ দিন বসবাস করে আসছিলেন। কিন্তু প্রতিবেশী সতালো চাচা মোশারেফ মল্লিক (৪০) তাকে ওই জমি থেকে উৎখাত করতে বিভিন্ন সময় সড়যন্ত্র করতে থাকে। চাচা ও তার লোকজন বেশ কয়েকবার মারধর এবং লাঞ্চিত করে তাকে। এক পর্যায়ে অতিষ্ট হয়ে মুন্নি পার্শ্ববর্তী ফুফুর বাড়ি অবস্থান করেন। এ সুযোগে গত (৯এপ্রিল) শুক্রবার রাতে তার ঘরের জানালা ভেঙ্গে সব মালামাল চুরি করে নিয়ে যায়। এঘটনায় তিনি চাচা মোশারেফ মল্লিক (৪০), রফিকুল হাওলাদার (৪০), আসাদুল মল্লিক (৩৮), সালমা বেগম (৩৫), হেলাল হাওলাদার (২৩), শহিদুল ইসলাম সাচ্চু (৫৫) ও মঞ্জু বেগম (৪০) কে আসামী করে শরণখোলা থানায় এজাহার দায়ের করেন মুন্নি।

রোববার দুপুরে এঘটনার সত্যতা জানতে ওই গ্রামে গেলে প্রতিবেশী মোঃ আবু কালাম আকনের স্ত্রী সুখী বেগম, কামরুল ইসলাম বলেন, মুন্নি আসলেই নির্যাতিত। স্বামী দেশে নাই তাই একা পেয়ে তার উপর অনেক হুমকি ও মারধর চালিয়েছে ওর চাচারা।

চাচা আসাদুল মল্লিকের স্ত্রী রুনা বেগম মারামারির কথা স্বীকার করলেও ঘর চুরির ঘটনা সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন । এঘটনায় শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন, সোনাতলা গ্রামের ঘর চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net