ঢাকা   ০৪:০৭:৩১ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে রমজানে আন্তর্জাতিক মানের ইফতার সামগ্রী বিক্রি করবে বনজৌর রেস্টুরেন্ট

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩৭৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনা পরিস্থিতি এবং লকডাউনের মধ্যে শতভাগ স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করে দেশীয় ও আন্তর্জাতিক মেনুর ইফতার সামগ্রী বিক্রি করবে চট্টগ্রাম নগরির জিইসি মোড়ে অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট বনজৌর। রেস্টুরেন্টে খাবার তৈরি থেকে প্রদর্শন, ক্রেতাদের প্রবেশ এবং তাদের হাতে পণ্য তুলে দেয়া পর্যন্ত প্রতিটি ধাপে নিশ্চিত করা হবে সামাজিক দুরত্ব। জীবাণুর সংক্রমণ রোধে নেয়া হয়েছে অন্যান্য সব স্বাস্থ্য সুরক্ষামুলক ব্যবস্থা।

পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে বনজৌর রেস্টুরেন্টে ইফতার সামগ্রী পাওয়া যাবে। নেয়া যাবে টেকওয়ে এবং হোম ডেলিভারিও। রমজান উপলক্ষ্যে বনজৌর রেস্টুরেন্ট, দেশীয়, ইন্ডিয়ান, চাইনিজসহ প্রায় ৪০ ধরনের ইফতার সামগ্রী পাওয়া যাবে।

যা শুধুই টেকওয়ে এবং অগ্রীম অর্ডার নিয়ে বিক্রি করা হবে।
মেনুর মধ্যে থাকবে বনজৌর স্পেশাল মাটন হালিম, চিকেন হালিম, মেজবানি বিফ, মাটন তেহেরী, হায়দ্রাবাদী বিরিয়ানি (মাটন এবং চিকেন), পরোটা, বাটোরা, চিকেন সাসলিক, ফিস কোফতা, তান্দুরী চিকেন, চিকেন ইরানী কাবাব, চিকেন টাংগরি কাবাব, নার্গিস কোফতা, স্পাইসি বিফ চপ, ফ্রাইড চিকেন, প্রণ কাটলেট, চিকেন ললিপপ, গ্রীল চিকেন, চিকেন কাটলেট, বিফ জালি কাবাব, এগ ভেজিটেবল রোল, জাফরন জিলাপি, শাহী জিলাপি, মিস্টি দই, ফিরনি, পাটিসাপটা পিঠা। এছাড়া রয়েছে ৩৮০ টাকা থেকে ও ৭০০ টাকার মধ্যে রয়েছে ৩টি ইফতার সেট বক্স ।

বনজৌর রেস্টুরেন্টের পরিচালক (অপারেশন) আক্কাস উদ্দিন জানান, রেস্টুরেন্টের নিয়মিত অতিথি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় করোনা পরিস্থিতিতে আমরা টেকওয়ে এবং হোম ডেলিভারির জন্য ইফতার সামগ্রী তৈরি ও সরবরাহের জন্য রেস্টুরেন্ট খোলা রাখেছি। রেস্টুরেন্টের কিচেনে খাবার তৈরি থেকে প্রদর্শন, ক্রেতাদের প্রবেশ এবং তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেয়া পর্যন্ত প্রতিটি ধাপে গুরুত্ব দেয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা ও জীবাণুর সংক্রমণ প্রতিরোধের বিষয়টি।

এর জন্য প্রতিটি গ্রাহক এবং রেস্টুরেন্ট কর্মীর সামাজিক দুরত্ব নিশ্চিত করা হবে। প্রতিটি কর্মীর মাস্ক, হেড কাভার, হ্যান্ড গ্লাভস-এর ব্যবহার বাধ্যতামুলক। এর পাশাপাশি যে সকল ক্রেতা ইফতার ক্রয় করতে রেস্টুরেন্টে প্রবেশ করবেন তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কারের পাশাপাশি ওই ক্রেতা মাস্ক পড়েছেন কি-না সে ব্যাপারেও লক্ষ্য রাখা হবে।

সরকারী নির্দেশনা মেনে রেস্টুরেন্টে বসে খাওয়ার বা ইফতার পার্টি আয়োজনের কোন সুযোগ থাকছে না। ক্রেতারা সামাজিক দুরত্ব মেনে রেস্টুরেন্ট থেকে বৈচিত্রময় ইফতার সামগ্রী টেকওয়ে নিতে পারবে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি