1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজতের মামুনুল হক আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

হেফাজতের মামুনুল হক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ৩৫০ বার

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ধর্মভিত্তিক ইসলামি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারীসহ আটক করা হয়েছে। তবে তিনি সেই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভাধীন পানামসিটি’র রয়াল রিসোর্ট থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শনিবার বিকেলে মামুনুল হক বিকেলে সোনারগাঁও রয়েল রিসোর্টে আসেন। তখন সঙ্গে একজন নারী ছিল। ওই সময়ে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে তাদের কাছে মামুনুল হক দাবি করেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। দুইবছর আগে তাদের বিয়ে হয়েছে।তিনি তাকে নিয়ে ঘুরতে বের হয়েছেন।

এর আগে গত ২৯ মার্চ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক ও হরতালে নাশকতায় অভিযুক্তদের রোববারের মধ্যে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেয় জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ।

মানববন্ধনে নেতাকর্মীরা জানান, হেফাজতের বিক্ষোভে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাধিক প্রতিকৃতি ভাঙচুরসহ সরকারি-বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব নাশকতার কারণে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার করার জন্য আলটিমেটাম দিয়েছে ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ। অন্যথায় আগামী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net