1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বিস্কুটের কার্টনে ভরে ইয়াবা পাচার,আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

কক্সবাজারে বিস্কুটের কার্টনে ভরে ইয়াবা পাচার,আটক-২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩১৯ বার

কক্সবাজারের রামু ক্যান্টমেন্ট ইংলিশ স্কুল সংলগ্ন রামু-মরিচ্যা সড়ক থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার দুপুরে বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করা হচ্ছিল। আটকদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

আটকরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মো. আমিন ও উখিয়ার কড়ইবনিয়া এলাকার রশীদ আহমদের ছেলে আবুল হাশেম।

সোমবার দুপুর ২ টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করে।

তারা বিস্কুটের কার্টনে ভরে এসব ইয়াবা পাচার করছিল।

তিনি বলেন, এসব ইয়াবা কোথা থেকে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা এর সাথে সম্পৃক্ত ছিল প্রাথমিকভাবে সবই আমরা জানতে পেরেছি। আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি। এ ঘটনায় আটকদের বিরুদ্দে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

পুলিশ সুপার বলেন, কক্সবাজার অঞ্চলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net