ঢাকা   ১০:২৩:৪০ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

কৃষকদের মাঝে প্রচারনা ছাড়াই বোরো ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন; গুদামে কৃষক হয়রানি

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩০৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গুদামে গুদামে কৃষকের ধান, কৃষক বাঁচে, বাঁচে প্রাণ’ এ শ্লোগানকে ধারন করে জেলার রামগড়ে কৃষকদের মাঝে প্রচারনা ছাড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরা ধান সংগ্রহ কার্যক্রম।

সোমবার সকালে রামগড় খাদ্য গুদামে উপজেলা নির্বাহি অফিসার ও উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি মোঃ মাহমুদ উল্লাহ মারুফ এর সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিমো চাকমা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভুইয়া, কৃষি কর্মকর্তা আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিমো চাকমা জানান, এবার ১০৪ মেট্রিক টন বোরো ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, মণ প্রতি ১০৮০ টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে।

রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ জানান, এ বছর উপজেলায় ৯১৫ হেক্টর জমিতে বোরা ধানের আবাদ হয়েছে। গড় উৎপাদন হেক্টর প্রতি ৬ দশমিক ১৫ মেট্রিক টন হারে প্রায় ৫ হাজার ৬২৭ দশমিক ২৫ মেট্রিক টন বোরা ধান উৎপাদন হয়েছে বলে তিনি জানান।

রামগড়ের কয়েকজন কার্ডধারী কৃষক নুরুল হুদা, আলী আক্কাস, রফিকুল ইসলাম, আবুল কাসেম জানায়, সরকার ধান কিনছে অথচ আমরা এখন পর্যন্ত জানতে পারেনি। নাম প্রকাশ না করার শর্তে একাধীক কৃষক জানান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ভুইয়া দায়িত্বভার গ্রহন করার পর থেকে বিভিন্ন অজুহাতে সরাসরি কৃষক থেকে ধান ক্রয় করতে চান না। গুদামে ধান নিলে অনেক হয়রানির স্বীকার হতে হয়। অথচ মিল মালিকরা আমাদের থেকে ধান কিনে গুদামে দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি