1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা : দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন  লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ত্রাণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন মাগুরায় জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে ১০ শহীদের কবর জিয়ারত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জে জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৮৫ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিহ হয়েছে।

৩০ই মে (রবিবার) বিকাল ৩ টায় সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এর বাড়িতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক মাহমুদুর রহমান রিপন।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সগীর, সাংগঠনিক সম্পাদক মানছুরুল হক বাবর, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মমিনুল হক, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, যুগ্ম-আহ্বায়ক সালেহ উদ্দিন সুমন, যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক রাজু, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দল হক রাফেল, সদস্য সচিব মাজহারুল হক তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক রিফুল, সাংগঠনিক সম্পাদক নুরুল আফসার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ডালিম, সাধারণ সম্পাদক হুমায়ুন, উপজেলা ছাত্রদলের সভাপতি আতোয়ার হোসেন পাবেল, সাধারণ সম্পাদক আরিফুর হক আরিফ, সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইফুল, পৌরসভা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, কলেজ সাধারণ সম্পাদক মোঃ রুবেল সহ ৮ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ এর জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net