ঢাকা   ০৪:১২:৩৯ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঘাসফুল’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৬১০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেসমিন বাপ্পি :
ঘাসফুল’র উদ্যোগে সংস্থার সকল আঞ্চলিক ও বিভাগীয় প্রতিনিধিদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী ২০২১ আজ ২২মে চট্টগ্রাম বাদশা মিয়া চৌধুরী রোডস্থ ঘাসফুল প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে এক ভার্চুয়াল সভা সংস্থার পরিচালক (অপারেশন) ফরিদুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সকলকে ঈদের শুভেচ্ছা জানান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। এসময় অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানান ঘাসফুল নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য প্রফেসর ড. জয়নাব বেগম ও পারভীন মাহমুদ এফসিএ, সংস্থার প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মারুফুল করিম চৌধুরী, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিভাগের সহকারী পরিচালক খালেদা আক্তার, সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স বিভাগ) শামসুল হক ও সাইদুর রহমানসহ সকল এরিয়া ম্যানেজার,অডিট ও মনিটরিং বিভাগের ব্যবস্থাপক, প্রশাসন বিভাগের ব্যস্থাপক এমআইএস বিভাগের ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক পাবলিকেশন, স্বাস্থ্য বিভাগ, শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, ক্রেডিট অফিসার এবং বিভিন্ন প্রকল্পের সমন্বয়কারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধন্যবাদ ও সমাপনি বক্তব্য প্রদান করেন-ঘাসফুলের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী। অংশগ্রহণকারীরা করোনাকালীন সময়ে ঈদ-উদযাপন,মাঠ পর্যায়ের অভিজ্ঞতা,জীবন ও জীবিকা ইত্যকার বিষয় নিয়ে মতবিনিময় করেন ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন-আদিবা তারান্নুম, জবা আক্তার, পলাশ রঞ্জন বসাক, আনোয়ার হোসেন, টুটুল কুমার দাশ, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বেলাল হোসেন, নার্গিস আক্তার। কবিতা আবৃত্তি করেন ইমরানা নাসরিন, মেহেদী হাসান, ফরিদুর রহমান। অনুষ্ঠানে দলীয় সঙ্গীত পরিবেশন করেন গুলশান আরা, ফরিদা ইয়াসমীন, ও ইমরানা নাসরিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি