ঢাকা   ১২:৪৯:৫৫ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন :স্বামী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৭৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় পাঁচ লক্ষ টাকা যৌতুকের দাবিতে মোসাঃ রুমি আক্তার (২৪) নামে এক গৃহবধূ তার স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় রবিবার দিনগত রাতে মোসাঃ রুমি আক্তার তার স্বামী মোঃ মামুন (৩০) এর বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন। ওই রাতেই মামুন কে গ্রেফতার করে সোমবার সকাল ১১টায় আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। মামুন বরিশাল মেহেন্দিগঞ্জ থানা শ্যামপুর গ্রামের আলী আকবর মীর এর ছেলে। বর্তমানে ডেমরা মালা মার্কেট হানিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার সাব ইন্সপেক্টর মোঃ মাজহারুল ইসলাম সোহেল বলেন, গত ৩ বছর আগে মামুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় রুমির । ওই সংসারে দুই বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রুমির পিত্রালয় হইতে বিভিন্ন সময়ে ব্যবসার জন্য যৌতুক হিসেবে পাঁচ লক্ষ টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। গত রবিবার সকালে একই দাবি অস্বীকার করতেই লাঠি দিয়ে রুমিকে এলোপাথারী মারধর করে জখম করে মানুন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি