1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬ সহ আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

নরসিংদীতে আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬ সহ আহত ২০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৪৯ বার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী |
নরসিংদী সদর থানার দুর্গম চর অঞ্চল আলোকবালী ইউনিয়ন এর মুরাদনগর গ্রামে নিজেদের আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।ভোরবেলায় আলোকবালীর মুরাদনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে ।গুলিবিদ্ধ ও আহতদেরকে নরসিংদী সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে আহত গুলিবিদ্ধ সজল ইসলাম টুকু (৩৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহর কর্মী-সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এর জের ধরে আজ রোববার ভোর বেলায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

গুলিবিদ্ধরা হলেন কালু মোল্লার ছেলে আনিস (৫০), সালাম মোল্লার ছেলে সাদেক মোল্লা (৩০),আবুল হোসেনের ছেলে তপন (২০), নুরচাদ মোল্লার ছেলে আনোয়ার মোল্লা (৩০), মূলকেছ মিয়ার ছেলে মুরাদ (২৩), আব্দুর রহিমের ছেলে সজল ইসলাম টুকু তারা সবাই মুরাদনগরের স্থায়ী বাসিন্দা বলে জানা যায়।

নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আইয়ুব আলী মেম্বার ও বহিরাগত কিছু সন্ত্রাসী অতর্কিত ভাবে আমার কর্মী বাহিনীর ওপর হামলা চালায়, আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

অপরদিকে আইয়ুব আলী মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি বলেন ঝগড়ার সাথে আমি জড়িত নই, রায়হান মেম্বার এর সাথে অ্যাডভোকেট আসাদের পূর্ব শত্রুতার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার শান্তিপ্রিয় জনগণ এই হীন অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net