ঢাকা   ১০:৫৯:১২ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনে মুসলমানদের ওপর হামলা।। চুনারুঘাটে ইসলামী ফ্রন্টের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।
ফিলিস্তিন ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসায় হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চুনারুঘাট উপজেলা ও পৌর শাখা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে।

গতকাল ২০ মে বৃহস্পতিবার বাদ আছর স্থানীয় চুনারুঘাট মধ্যবাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ ইয়াকুত মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম সুলতান খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি কাজী মাওলানা আবুল খায়ের শানু, পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভষক মাওলানা মোঃ আব্দুস সালাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা ইসলামী ফ্রন্টের সহসভাপতি মাওলানা মোহাম্মদ ফজলুল হক, মাওলানা মোঃ আব্দুল কাদির, পৌর সেক্রেটারী মাওলানা শেখ জামাল আহমদ, যুবসেনা উপজেলা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ছাত্রসেনা কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ রুবেল, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সুমন, উপজেলা সভাপতি আব্দুল্লা আল মামুন, পৌর সভাপতি মোহাম্মদ আবু তাহের, শামসুল ইসলাম যাকী, ছাত্রসেনা চুনারুঘাট সরকারি কলেজ সেক্রেটারী আবুল খায়ের, হাফেজ স্বপন আহমদ, মোঃ ইমরান লস্কর ও ইমন লস্কর প্রমূখ।

এতে বক্তারা বলেন দীর্ঘদিন যাবত ফিলিস্তিনের স্বীয় মাতৃভূমি জোরপূর্বক দখলের অপচেষ্টার জের ধরে ফিলিস্তিনের নানা অঞ্চল ও মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আল আকসয় হামলা করে আসছে। যা চরম মানবাধিকার লঙ্ঘনের সামিল। এ হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের যৌক্তিক অধিকার ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ পদক্ষেপ ও জাতিসংঘের যথাযথ ভূমিকা কামনা করেন। মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানানো হয় এবং ইসরায়েলের পক্ষে সৌদি মুফতি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্য প্রত্যাখান করেন আহলে সুন্নাত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি