1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেগমগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১৩ বার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন যুবলীগ এর সভাপতি পদপ্রার্থী রেজাউল হক পলাশ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে সকালে ইউনিয়নের পশ্চিম খালিশপুর ছমি চৌকিদার বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েকশ নারী-পুরুষ অংশ গ্রহন করে।
এসময় বক্তারা বলেন, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রসীরা পলাশকে কুপিয়ে মারাত্মক আহত করে। পলাশের শরীরের বিভিন্ন স্থানে ২১ টি কোপ দেয়। তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়। বর্তমানে পলাশ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আহতের পিতা মাস্টার জয়নাল আবেদীন বেগমগঞ্জ মডেল থানায় বাবু, ফিরোজ, ইকবাল হোসেন মেম্বার, জাবেদ, বাঁধন, লোকমান ও সেলিমকে আসামী করে মামলা করে। এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। বক্তারা আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন, মাস্টার জয়নাল আবেদীন, ফিরোজ উদ্দিন, নিজাম উদ্দিন, হাফেজ নজির আহম্মেদ, হুমায়ুন কবির, হাফেজ আরিফ বিল্লা, খুরশিদ আলম, আলমগীর, আনোয়ার হোসেন, মো সবুজ, নাদেরুজ্জামান, মোরশেদ আলমসহ এলাকার বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net