1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

মাগুরা শ্রীপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৩১ বার

মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ০৪ এপ্রিল মঙ্গলবার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার প্রদান করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিদারুল আলম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের জোয়ার্দার, সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে।

সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান বলেন, ইউনিয়নের ৫০০ গরীব অসহায় ও দুঃস্থ পরিবারকে ৫ কেজি চাল, ৩ কেজি আলু,এক কেজি তেলসহ ৫০০ টাকা মূল্যের উপকরণ ভর্তি প্যাকেট প্রদান করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব অসহায় ও দুঃস্থ পরিবারের সদস্যরা যাতে নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে জন্যই দেশের অন্যান্য উপজেলার ন্যায় শ্রীপুর উপজেলাতেও আপনাদের জন্য এ উপহার দিয়েছেন,আপনারা তাঁর জন্য বিশেষভাবে দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net