1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল খাগড়াছড়ি জেলা পরিষদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রামগড়ে খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল খাগড়াছড়ি জেলা পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ২১৯ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারনে খেটে খাওয়া মানুষগুলি যখন কর্মহীন হয়ে পড়েছে তখন সরকার উদ্যোগ নিয়েছে মানুষের পাশে দাঁড়াবার। এরমধ্যে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার খাগড়াছড়ির প্রতিটি উপজেলা পৌঁছে দিচ্ছে জেলা পরিষদ।

তারই ধারাবাহিকতায় বুধবার সকালে রামগড় উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় ১নং রামগড় ইউনিয়ন পরিষদ ও ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৭শতাধীক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এসময় তিনি বলেন, কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে সরকারী সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সকলের দৌড়গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। উপজেলার প্রত্যেক অসহায় পরিবারের মাঝে এই সহায়তা পৌঁছে দিতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

প্রধানমন্ত্রীর উপহার বিতরনকালে এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, জেলা পরিষদ সদস্য হিরণঞ্জয় ত্রিপুরা ও মেমং মারমা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, রামগড় ১নং ইউপি চেয়ারম্যান মো: শাহআলম মজুমদার, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, পৌর আওয়ামীলীগ সভাপতি রফিকুল আলম কামাল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net