1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

লালমনিরহাটে পাট ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩২৯ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে:
লালমনিরহাটে অজ্ঞাত এক যুবকের লাশ পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাশের তল এলাকার একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
শনিবার ২২ মে সকালে সদর থানার ওসি শাহা আলম অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঘাশ কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ওই মরদেহ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ সময় লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগে তার ব্যবহিত কিছু কাপড় ও একটি কম্বল পায়া যায় বলে পুলিশ নিশ্চিত করেন।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান,, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিক তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাত মৃত ওই যুবকের পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net