1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শুখানো দিঘী থেকে পরিত্যক্ত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

শুখানো দিঘী থেকে পরিত্যক্ত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩০১ বার

কুমিল্লা লাকসামে শুখানো দিঘী থেকে পরিত্যক্ত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধায় দিকে পৌরশহরে ডুরিয়াবিষ্ণপুর গ্রামের ডুরিয়া নামে দিঘীত থেকে পরিত্যক্ত গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়,পৌরসভার ২ নং ওয়ার্ড ডুরিয়াবিষ্ণপুর গ্রামের ডুরিয়া নামে পুরাতন একটি দিঘীতে কয়েকদিন ধরে খনন করেন স্থানীয়রা। মাটি কাটা শেষে শুকনো দিঘীতে ওই দিন বিকালে কয়েকজন শিশুরা খেলা করছিল এসময় গ্রেনেড সদৃশ বস্তুটি চোখে পড়ে তাদের। শিশুরা গ্রেনেডটি বল মনে করে সেটি নিয়ে খেলা সময় পাশে থাকা অন্য শিশুরা সেটা দেখতে পেয়ে স্হানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে দেখলে এটি গ্রেনেড বলে জানালে আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকাজুড়ে পরে তারা জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবের পেয়ে লাকসাম থানার পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে গ্রেনেডটির চারপাশে নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘিরে রাখে। ওই গ্রেনেডটি গায়ে (পি এপ ৬৭) লেখাও রয়েছ।

ঘটনার স্হলে পরিদর্শনে আসেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল ও লাকসাম থানার ওসি। পরিদর্শন শেষে অবিস্ফোরিত পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার লাকসাম সার্কেল মুহিতুল ইসলাম শ্যামল বাংলাকে বলেন, গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এখন বিশেষজ্ঞ টিম এসে দেখবে এটা কি। তবে যতটুকু ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি হয়ত মহান স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহারিত হয়েছিলো। উদ্ধার করা গ্রেনেডটি থানায় এনে বালু চাপা দিয়ে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেনেডটিতে মরিচাপড়া ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা বাংলাদেশের স্বাধীনযুদ্ধের সময় গ্রেনেডটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।তিনি আরও জানান, গ্রেনেডটি বিস্ফোরণের জন্য সেনাবাহিনীকে চিঠি দেয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net