1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারের আশুলিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

সাভারের আশুলিয়ায় কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ২৯৭ বার

সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সাভারের আশুলিয়ায় এক কৃষকের পাকা বোরো ধান কেটে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

১লা মে শ্রমিকদের জাতীয় এ দিবসে শনিবার বিকেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ইয়ারপুর তৈয়বপুর এলাকায় জয়নাল আবেদীন নামের ওই কৃষকের প্রায় দুই বিঘা পাকা ধান কেটে দেন তিনি। এসময় ধান কাটা আয়োজনে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ গ্রহণ করেন।

বিকেলে ওই এলাকায় আকাঁ বাকা উচু রাস্তা দিয়ে কয়েক মাইল হেটে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান ওই কৃষকের ধান কেটে দেওয়া শুরু করেন। এসময় জমির মালিক জয়নাল আবেদীন প্রতিমন্ত্রীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

প্রতিমন্ত্রী নিজে ধান কাটায় স্থানীয় লোকজন ভীড় করেন ওই ধান খেতের আশেপাশে। প্রতিমন্ত্রীর প্রশংসা করেন ওই এলাকার সর্বস্তরের মানুষজন। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়ে ওই কৃষক শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ থেকে শুনে তিনি ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।

ধান কাটার সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,আওয়ামী লীগ সরকার কৃষক বান্ধব সরকার দেশের ক্ষতিগ্রস্ত সকল কৃষককে সরকারী ভাবে সাহায্য সহযোগীতা করা হবে বলেও বলেন তিনি।
ধান কাটার এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া,আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান,মোশারফ হোসেন মুসা,কাজী হারুন ভান্ডারী,এনামুল মুন্সী, আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফ মাদবরসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net