1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এবারেও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

এবারেও সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৪০৯ বার

বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশে জনস্বাস্থ্য রক্ষা ও তামাকজনিত আর্থিক ক্ষতি ঠেকানো যাচ্ছে না। তামাকদ্রব্যের সহজলভ্যতাই এখানে বড় বাধা। তাই দাম বাড়ানোর বিকল্প নেই। সম্প্রতি রাজধানীর ফারস হোটেলে বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরাম আয়োজিত ‘জনস্বাস্থ্য রক্ষা ও আর্থিক ক্ষতি মোকাবিলায় তামাক নিয়ন্ত্রণ: গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, সিগারেটের দাম বাড়ানো হলে স্বল্পআয়ের মানুষ ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। দাম বাড়লে কিশোর-তরুণরাও ধূমপানে নিরুৎসাহিত হবে।
সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিকাল রেজিস্ট্রার (রিসার্চ) ডা. শেখ মোহাম্মদ মাহবুবুস সোবহান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, টোব্যাকো অ্যাটলাস-এর তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর তামাকের কারণে ১ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ মারা যায়। ২০১৮ সালের গবেষণায় দেখা গেছে, বছরে তামাকজনিত রোগের চিকিৎসা ও তামাকজনিত অন্যান্য কারণে ক্ষতি হয় ৩০ হাজার কোটি টাকারও বেশি। সিগারেটের দাম বাড়িয়ে এই অকালমৃত্যু ও আর্থিক ক্ষতি অনেকাংশে প্রতিরোধ সম্ভব।
সিগারেটের নতুন শুল্ক প্রস্তাব সভায় ২০২১-২০২২ অর্থবছরে সিগারেটে অভিন্ন করভারসহ (সম্পূরক শুল্ক চূড়ান্ত খুচরা মূল্যের ৬৫ শতাংশ) মূল্যস্তরভিত্তিক সুনির্দিষ্ট এক্সাইজ (সম্পূরক) শুল্ক প্রচলনের প্রস্তাব করা হয়। নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২.৫০ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং মধ্যম স্তরে খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করে ৪৫.৫০ টাকা সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়। পাশাপাশি উচ্চস্তরের খুচরা মূল্য ১১০ টাকা (৭১.৫০ টাকা সম্পূরক শুল্ক), এবং প্রিমিয়াম স্তরে ১৪০ টাকা (৯১ টাকা সম্পূরক শুল্ক) করার কথা বলা হয়।
মাহবুবুস সোবহান জানান, প্রস্তাবিত কর কাঠামো বাস্তবায়ন হলে প্রায় ১১ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ধূমপান ছাড়তে উৎসাহিত হবে। পাশাপাশি আট লাখ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে ৩ লক্ষ ৯০ হাজার ধূমপায়ী ও চার লাখ তরুণের অকাল মৃত্যুও রোধ করা সম্ভব হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি। আরও ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সিনিয়র পলিসি অ্যাডভাইজর আতাউর রহমান মাসুদ ও কমিউনিকেশন অফিসার সরকার শামস বিন শরিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net