1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ভারতীয় ১১ লাখ টাকা মূল্যের ভেজাল ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

গুইমারাতে ভারতীয় ১১ লাখ টাকা মূল্যের ভেজাল ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৩৬ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাহবুব নগর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ১১ লাখ টাকা মুল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ জব্দ করেছে সেনাবাহিনী
মাহবুব নগর এলাকায় ভারতীয় বিভিন্ন প্রকারের অবৈধ ভেজাল ঔষধ পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রবিবার বিকাল ৩টার দিকে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ জাহিদুন্নবী চৌধুরীর নেতৃত্বে মাহবুব নগর এলাকায় এ অভিযান চালিয়ে আটক করে ভেজাল ঔষধ সামগ্রী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় ।পরে মাল বোঝাই একটি ট্রাক তল্লাশী করে ১১টি কার্টুনে ১৪০ প্রকারের ভারতীয় ভেজাল ঔষধ জব্দ করে সেনাবাহিনী সদস্যরা।যার আনুমানিক মূল্য ১১ লাখ ১২ হাজার ২শত টাকা ।উদ্ধারকৃত মালামাল গুইমারা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্র নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net