1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দক্ষিণ আফ্রিকায় আটক কৃত অপহরণকারীদের ছাড়িয়ে নিতে তৎপর সংঘবদ্ধ চক্র। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দক্ষিণ আফ্রিকায় আটক কৃত অপহরণকারীদের ছাড়িয়ে নিতে তৎপর সংঘবদ্ধ চক্র।

আরিফুর রহমান দিলু, দক্ষিণ আফ্রিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৬৯ বার

দক্ষিণ আফ্রিকায় জেলে আটক কৃত অপহরণকারীদের কে ছাড়িয়ে নিতে তৎপর হতে দেখা যাচ্ছে একটি সংঘবদ্ধচক্র । এদের মধ্যে মোখলেসুর রহমান দেশের বাড়ি মাদারীপুরের ঘটকচর। এবং বাবুল মুন্সি প্রকাশ বুলেট দেশের বাড়ি নড়াইলের লোহাগড়া।

এই দুইজন সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্যরা দীর্ঘদিন থেকে তাদের অপকর্ম চালিয়ে আসছে এবং দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় বসবাস করে পাকিস্তানি নাগরিকদের সহযোগিতায় কৃষ্ণাঙ্গ নাগরিক ভাড়া করে বাংলাদেশীদের অপহরণ করে আসছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে।

উল্লেখ্য,গত ২০১৯ সালের ৯ জুলাই ফেনী জেলার দাগঁনভূইয়া উপজেলার কেরোনিয়া নিবাসী নুরুল আসবার নামে একজন বাংলাদেশী নাগরিককে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের সান সিটি এলাকা থেকে অপহরণ করতে গিয়ে ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ৩ বাংলাদেশী ও ৫ কৃষ্ণাঙ্গ নাগরিক।এরা বর্তমানে রাষ্ট্রের্নবার্গের মোগাসি কারাগারে আটক রয়েছে। এর মধ্যে গত বছরের শেষের দিকে জুয়েল নামে একজন অপহরণকারী কারাগারে মৃত্যু বরণ করেছেন।বাকী ৭ জন এখনো কারাগারে আটক আছেন এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত ৫৪/৭/২০১৯ অপহরণ মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

জানাযায়,অপহরনের নেতৃত্বে থাকা মোখলেছুর রহমান ও বাবুল মুন্সি প্রকাশ বুলেট ২০১৯ সালের শেষের দিকে পুলিশি গ্রেপ্তার এড়াতে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে চলে যায়।মামলার বাদী নুরুল আবছার জানিয়েছেন,মোখলেছুর রহমান ও বাবুল মুন্সি প্রকাশ বুলেট সম্প্রতি দেশ থেকে দক্ষিণ আফ্রিকা এসে কারাগারে আটক আসামীদের ছাড়িয়ে নিতে বিভিন্ন প্রকার আইনি সহায়তা করে যাচ্ছে এবং মামলায় হাজিরা না দিতে বাদী নুরুল আসছারকে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। মামলার বাদী নুরুল আসছার, মোখলেছুর রহমান ও বাবুল মুন্সি প্রকাশ বুলেটের বিরুদ্ধে ব্যবস্হা নিতে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ পরিষদের নেতৃবৃন্দ সহ সকল স্থানীয় কমিউনিটি সদস্যদের কাছে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net